বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার ঢাকা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজধানী ঢাকায় নেমে এসেছে অন্ধকার। আর এই সময়টায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। বিশেষ করে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের পর থেকে পুলিশের প্রতিটি ইউনিটকে, বিশেষ করে পূজামণ্ডপগুলোয় বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এমন সময়েই ঢাকা মহানগরে ২৪২টি পূজা মণ্ডপে চলছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা।

 পূজামণ্ডপগুলোতে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার। বিদ্যুৎ বিভ্রাটের বিরূপ প্রভাব পরেছে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে। বিদ্যুৎ না থাকার কারণে মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। ফলে মণ্ডপগুলোতে মানুষের যে পরিমাণ ভিড় থাকার কথা ছিল সেটি হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit