বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ডোমারে মাদক কারবারি ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাদক কারবারি ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন আলী (২৬)কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।তার বিরুদ্ধে ডোমার থানায় মাদক মামলা সংক্রান্ত ৩ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী থাকায় ডোমার থানার এএসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সুমন উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া ভাটিয়াপাড়া গ্রামের নুর আলম এর ছেলে।

আসামী ২০১৫ সালে ডোমার থানা এলাকায় বিপুল পরিমান হেরোইন সহ ডোমার থানা পুলিশ তাকে গ্রেফতার করেয়। যাহার মামলা নম্বর-জিআর-২১৫/১৯ (ডোমার), উক্ত মামলা সংক্রান্তে আসামী সুমন আলী বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপন করে দীর্ঘদিন নাটোর জেলাসহ বিভিন্ন জেলায় অবস্থান করছিল। মামলা চলাকালীন সময় বিজ্ঞ আদালত আসামী সুমন কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামীর বিরুদ্ধে নাটোর সদর থানা, গুরুদাসপুর থানা, নীলফামারীর ডোমারসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজুকৃত সর্বমোট ৫টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানান। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৫.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit