বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

পুতিনের সঙ্গে সমঝোতায় বসবেন না জেলেনস্কি, ডিক্রি জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এ মর্মে তিনি একটি ডিক্রি (সরকারি আদেশ) জারি করেছেন।

গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি এদিন যে মন্তব্য করেছিলেন ডিক্রিতে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলেনস্কি বলেছিলেন, পুতিন জানেন না সম্মান কী, সততা কী। আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তাদের অন্য কোনো প্রেসিডেন্টের সঙ্গে, পুতিন নয়।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রস্তুতকৃত ডিক্রিতে বলা হয়েছে, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় বসা ‘অসম্ভব’ ঘোষণা করছে ইউক্রেন।
এদিকে মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ সর্বসম্মতিক্রমে ইউক্রেনের চার অঞ্চল ফেডারেশনের সঙ্গে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অনুমোদন করেছে। সূত্র: গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৪.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit