বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

‘ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হলেও তা নিয়ে সংশয় রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের।

তিনি বলেন, আমাদের লক্ষ্য সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করা। কিন্তু এখন পর্যন্ত কোন নিশ্চয়তা নেই। সরকারের কাছে এ প্রকল্পের আর্থিক সংশ্লিষ্টতা যথার্থ মনে না হলে তা বাতিল হতে পারে।

সিইসি বলেন, ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান কমিশনের কাছে গুরুত্বপূর্ণ। 

মঙ্গলবার সকালে ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা ইভিএম নিয়ে বিচার বিশ্লেষণ করেই সমর্থন দিয়েছি। আমরা দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন স্তরে, বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে ইভিএমকে বোঝার চেষ্টা করেছি। এর মাধ্যমে ম্যানুপুলেশন হয় এমন কেউ দেখাতে পারেনি। 

তিনি আরও বলেন, ইলেকশন মনিটরিং ফোরামকে বলেছি-আপনারা আপনাদের কাজ করে যান। আমরা আপনাদের কোন কাজে অংশগ্রহণ করতে পারব না। 

ব্যালট বাক্সে অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান কমিশনের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে কাজী হাবিবুল আওয়াল বলেন, আমরা যেটা চাচ্ছি ইভিএম বা ব্যালট মূল কথা নয়। মূল কথা হলো সবাইকে চেষ্টা করতে হবে একটা সুন্দর, সুষ্ঠু অবাধ, নির্বিঘ্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন। ওই নির্বাচনে ইভিএম থাকলো কি ব্যালট থাকলো সেটা বড় কথা নয়। 

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৩.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit