বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ইরান কমব্যাট ড্রোন সরবরাহ করেছে বলে যে দাবি করা হচ্ছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কয়েক দিন ধরে এ দাবি করে আসছে। খবর ইরনার।

কানয়ানি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের খবর ভিত্তিহীন মনে করছে তেহরান। চলমান সংঘাতের শুরু থেকে ইরান নিজের নিরপেক্ষ অবস্থান ঘোষণা ও যুদ্ধের বিরোধিতা করে আসছে।

ইরানের এই মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলাপ করার সময় শান্তিপূর্ণ এবং রাজনৈতিক উপায়ে চলমান সংকটের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

এ ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করারও প্রস্তাবও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের সেনাবাহিনী গত সোমবার বলেছে, ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ-১৩৬ মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরান এর আগেও একাধিকবার রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান করেছে।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/সকাল ১১.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit