বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

বেনজিমার পেনাল্টি মিস; আনচেলোত্তি বলছেন, এরকম হতেই পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে প্রায় ৩ সপ্তাহ পর মাঠে ফিরেই দুঃস্বপ্ন উপহার দিয়েছেন করিম বেনজিমা। দরকারি সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে হাত ছাড়া করেন দলকে এগিয়ে নেওয়ার সুযোগ। এতে ওসাসুনার সঙ্গে ড্র করে রিয়াল। অবশ্য বেনজিমাকে দায় দিলেন না কার্লো আনচেলোত্তি। বলছেন, মাঝে মধ্যে এমন দুর্ঘটনা ঘটেই থাকে।

সান্তিয়াগো বের্নাব্যুতে গতরাতে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪২তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য ৫০তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ওসাসুনার কিকে গার্সিয়া। এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ৭৯তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন চোট কাটিয়ে ফেরা করিম বেনজিমা। মৌসুমে প্রথমবার পয়েন্ট হারাল রিয়াল।

পয়েন্ট হারালেও পেনাল্টি মিস করা বেনজিমা বা দলের কাউকে দোষারোপ করেননি কার্লো আনচেলোত্তি। বরং সামনে এগোনোর ভাবনা ইতালিয়ান এই কোচের,’জয়টা আমাদের প্রাপ্য ছিল, তবে আমরা পেনাল্টিতে সুযোগ পেয়ে হাতছাড়া করলাম। যদিও এটা স্বাভাবিক। হোঁচট আসতেই পারে। বেনজিমা তার কাজ করেছে। খুব ভালো খেলেই সে পেনাল্টিতে সুযোগটি পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। দুর্ঘটনা হতেই পারে মাঝেমধ্যে। সামনে এগোতে হবে আমাদের। ”রিয়ালের এই ড্র’তে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে বার্সেলোনা। দুই দলেরই সমান ৭ ম্যাচে পয়েন্ট ১৯। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit