বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চল অন্তর্ভুক্তির বিল পার্লামেন্টে তুললেন পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকরণবিষয়ক চুক্তিকে বিল আকারে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় অনুমোদনের জন্য পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিম্নকক্ষে চুক্তিটি অনুমোদিত হলে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে। খবর তাস ও আনাদোলুর।

পুতিন রোববার চুক্তিটি দুমায় উত্থাপন করেন। সোমবার এটি দুমায় পর্যালোচনা করা হবে এবং মঙ্গলবার উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে পর্যালোচনার জন্য পাঠানো হবে। গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে একীভূত করার ডিক্রিতে সই করেন।

এর আগে এসব অঞ্চলে গণভোট হয় যাতে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে সেসব এলাকার জনগণ ভোট দিয়েছেন। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো এই গণভোটকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। পশ্চিমা দেশগুলো বলছে— রাশিয়া জোরপূর্বক এসব অঞ্চলকে দখল করেছে। গতকাল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের ৯ সদস্য দেশ বলেছে— তারা এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এবং কখনো দেবেও না।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit