বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

ফায়াজুন্নেসা চৌধুরী’র অনুভবধর্মী লেখা : ইচ্ছাবৃত্তির আত্মআলাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৪৯ Time View

ইচ্ছাবৃত্তির আত্মআলাপ 
_______________

আমি প্রতিদিনই ওই দূরে থেকে ঘন কিন্তু কাছে গেলে পাতলা কাশবনের পাশ ঘেঁষা রাস্তা ধরে যাতায়াত করি। মাঝেমধ্যে ইচ্ছা করে রিকশা থামিয়ে একটা কাশফুল ছিড়ে আনি। কিন্তু কখনোই সেই ইচ্ছা পূরন করি না। কেনো করবো?

কি কারনে? অযথা সময় নষ্ট। এসব চিন্তা তখন প্রকট হয়ে ওঠে। কারন স্বভাবগত ভাবেই আমরা সাধারনত একান্ত নিজের ইচ্ছা মিটাই কম। আমরা মাঝেমধ্যে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করি, সেখানেও কিন্তু শুধু নিজের একান্ত মনের ইচ্ছা থাকে না। পারস্পরিক অনেকগুলো ইচ্ছে মিলে সবার ইচ্ছা পূরন করে একটা আড্ডার বৈঠক হয়।

কখনো কারো অনেক ঝাক্কি সামলে সেই আড্ডায় আসতে হয়, কেউ আবার চিলিং মুডে রিলাক্সেই আসে। তবে আসার পর সবারই ভালো লাগে। এইটা কে বলে মনে মনে ফর্মাল কিন্তু উপরে ইনফর্মাল।

পারিবারিক দাওয়াত বৈঠক সবকিছুই এমনই। একান্ত নিজের বোলে কোথাও কিছু নাই। আছে পরিবার, আছে স্বজন, আছে প্রতিবেশী। Weeek end এ ঘুরতে গেলে আছে স্বামী/স্ত্রী/বাচ্চা..। সবাই সবাইকে গুরুত্ব দিয়ে আমরা ভালো থাকি। এই ভালো থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।

এই মেইনস্ট্রিমের ফাকেঁও কেউ কেউ আবার কিছু সম্পর্কের মধ্যে কমফোর্ট জোন তৈরী করেন। অনেকগুলো ভাইবোন থাকলে স্পেশালি কোনো এক বোন বা ভাইয়ের সাথে বেশি সখ্যতা। অনেকগুলো খালা মামা ফুপু চাচা, ভাগ্নে, ভাস্তি থাকলে নির্দিষ্ট কারো প্রতি অধিক যত্নশীল হওয়া। একমাত্র কেউ থাকলে সেই একে’র প্রতি মমত্ববোধ বেশি পালন পালন করা। এগুলো সব ই জীবনের অংশ।

কি যেনো একটা ভাবতে গিয়ে সব ভাবনা গুলো মিলেমিশে জট পাকিয়ে এমন একটা অদ্ভুত লেখা জন্মগ্রহন করলো। তাই এই লেখার নাম দিলাম অক্টোপাস লেখা।

 

 

 

লেখিকাঃ ফায়াজুন্নেসা চৌধুরী, শিক্ষক, ডিপার্টমেন্টে অফ সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ঢাকা।

 

 

কিউএনবি/বিপুল/০৩.১০/২০২২/দুপুর ১.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit