বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

খাগড়াছড়ি রিজিয়ন আর্দশ উচ্চ বিদ্যালয় কাবাডি দলকে খেলার সামগ্রী প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর উদ্যােগে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এর কাবাডি দলকে পোশাক (কাবাডি-সু,নী-ক্যাপ, জার্সি ও হাফপ্যান্ট প্রদান করেছেন খাগড়াছড়ি রিজিয়ন।
রোববার (২অক্টোবর ২০২২ইং)দুপুরের দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এর  কাবাডি দলকে পোশাক (কাবাডি-সু-নী-ক্যাপ,জার্সি ও হাফ প্যান্ট বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,শান্তি,সম্প্রতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টির বিভিন্ন সহযোগিতার পাশাপাশি স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের খেলা ধূলায় অংশগ্রহনে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী  নিরলসভাবে কাজ করছে।এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয় এর কাবাডি দলের ১৮জন খেলোয়াড় এবং ১জন প্রশিক্ষকে রিজিয়নের পক্ষথেকে কাবাডি দলকে পোশাক (কাবাডি-সু-নী-ক্যাপ,জার্সি ও হাফ প্যান্ট বিতরণ করা হয়।

খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয় এর কাবাডি দলের ছাত্র/ছাত্রী এবং প্রশিক্ষক কাবাডি খেলার পোশাক পেয়ে অত্যন্ত আনন্দিত এবং খাগড়াছড়ি রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন। অনুষ্টানে খাগড়াছড়ি রিজিয়নের উচ্চপদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit