রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শুটিংয়ের বাইরে শাকিব–বুবলী কেউ কারও দিকে তাকাননি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : শাকিব-বুবলী ইস্যুতে দেশের সোশ্যাল মিডিয়া থেকে সিনেপাড়া সবই সরগরম। এ তারকা জুটি সত্যি বিয়ে করেছেন কিনা, বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক কেমন? এসব প্রশ্নে মুখর সিনেঅঙ্গন।

এসব খবরে যখন দেশজুড়ে হইচই চলছে, তখন শনিবার থেকে একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান ও বুবলী। ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের দৃশ্য অবতারণায় দিনভর ব্যস্ত সময় পার করেন এ তারকা জুটি।  

সংশ্লিষ্ট সূত্রের খবর, দিনভর শুটিং করলেও শাকিব খান আর শবনম বুবলী দুজনে কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। 

দৃশ্যধারণ শেষ হতে না হতেই নাকি দুজনে একে অপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। শুটিংয়ের বাইরে তারা কেউ কারও দিকে একবারের জন্যও তাকাননি। বসতেন আলাদা দুই জায়গায়। পরিচালকের ডাক পড়লে আবার তারা ক্যামেরার সামনে এসে হাসিখুশি মুখে সামনাসামনি হতেন। যে কারণে রোমান্টিক ধাঁচের গানটির শুটিং করতে হয়েছে ভিন্ন ধরনের পরিকল্পনায়। 

ইউনিট–সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, হোটেলে দুজনের জন্য আলাদা দুটি কক্ষ ভাড়া করা হয়েছিল। কক্ষ দুটির নম্বর হচ্ছে ৭১০ ও ৭১২। লম্বা বিরতির সময় শাকিব-বুবলীকে যার যার রুমে চলে যেতে দেখা গেছে।  

শুটিং–সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্যমতে, সেই প্রশ্নই আবার জেগে উঠল যে, তবে কি অপুর মতোই বুবলীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন শাকিব?

এ বিষয়ে শাকিব বা বুবলীর কোনো বক্তব্য নেওয়া যায়নি। কারণ সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে দুই তারকাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। 

শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের শুটিং সেটেও ছিল কঠোর নিরাপত্তা। বাইরের কোনো লোক যেন প্রবেশ করতে না পারে সেজন্য ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করেই চলে শুটিং।  সেজন্য বাহিরে অসংখ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দেয়নি নিরাপত্তাকর্মীরা।  

চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit