মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

বালু উত্তোলন-বিদ্যুৎ সংযোগে অর্থ আদায়ের অভিযোগ: সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৬১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলমের বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে বালু উত্তোলন, বিদ্যুৎ সংযোগ প্রদানের নামে অর্থ আদায়, শালিসে জামানত নিয়ে ফেরত না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

গতকাল শনিবার বিকালে ইউনিয়নের মৌলভাটোলা বাজারে বিক্ষোভ মিছিল শেষে মৌলভীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবদুল হালিম, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান, সহসভাপতি মো.লিটন প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, মো. নুরুল আলম পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের স্বীকৃত ইয়াবা ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে বাহিনী গঠন করে পূর্ব চরমটুয়ার চর বাঞ্চারাম এলাকায় সরকারি জায়গা ও খাল থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করে দেয়। লুট করে রাস্তার পাশের সরকারি গাছ। সরকারের বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রতিটি মিটার ৮ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নিলেও অনেক গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি। শালিসের নামে শত শত সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা জামানত নিয়ে ফেরত দিচ্ছেনা।সমাবেশ স্থালে হাজির হয়ে ভুক্তভোগীরা তাদের পাওনা জামানতের টাকা ও বিদ্যুৎ সংযোগের জন্য দেয়া টাকা ফেরতের দাবি জানান। শুধু টাকা আত্মসাতের ঘটনাই নয়, নুরুল আলম ও তার সহযোগীদের হামলায় আহত একাধিক ব্যক্তি ব্যানার-পেষ্টুন নিয়ে তাদের শাস্তির দাবিতে স্লোগান দেয়।বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা হাফেজুর রহমান, আবদুল মতিন, সেতারা বেগম, দিলরুবা আক্তার বলেন, নুরুল আলম চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত সরকারি চালসহ বিভিন্ন সুযোগ-সুবিধা জনগনের মাঝে সঠিকভাবে বন্ঠন না করে নিজে লুটে নিয়েছেন। তার বাড়ির মোরগ-হাঁসে সরকারি চাল  খেত, আর আমাদের সন্তানরা ক্ষিদায় কাঁদতো। নুরুল আলম এখানো দলের দোহায় দিয়ে ইউনিয়নের সরকারি জায়গা ও খাল থেকে বালু উত্তোলন, বিদ্যুতের নামে টাকা আদায় ও ইয়াবা ব্যবসায় মদদ দিয়ে যাচ্ছেন। তার এসব অপকর্মে বাঁধা দেওয়ায় যেলোক জেলে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেই জনপ্রিয় চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ তুলে সম্মানহানীর চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নুরুল আলম অভিযোগ নাকচ করে বলেন, বর্তমান চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে। ওই ঘটনাকে ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে এ অপপ্রচার চালানো হচ্ছে।

পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরী বলেন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম এখনো দলকে ব্যবহার করে ইউনিয়নে সরকারি জায়গা থেকে বালু উত্তোলন, মানুষকে বিদ্যুৎ দেওয়ার নামে টাকা আদায় করে যাচ্ছেন। ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের মদদ দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। তার এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা রটিয়ে ষড়যন্ত্র করছে। আজকে ইউনিয়নের জনগণ তার বিরুদ্ধে পুষে ওঠেছে। জনগণ তার বিচার দাবি করছে। আশা করছি প্রশাসন তার ব্যাপারে সজাগ দৃষ্টি দিবেন।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit