মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

 নোয়াখালীতে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালী জেলা প্রেসক্লাবে চ্যানেল আইয়ের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।শনিবার (১ অক্টোবর) বিকেলে বর্ষপূতি উপলক্ষ্যে প্রেসক্লাব থেকে র‌্যালী বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরাই একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের শহীদ এস্কান্দার মিলনায়তনে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় চ্যানেল আইয়ের নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যমুনা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ।এতে অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহিদ উল্যাহ খান সোহেল,নোয়াখালী জেলা প্রশাসক অতিরিক্ত (সার্বিক) ইসরাত সাদমীন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দীন জেহান, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার ও আলমগীর ইউসুফ, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলার সিনিয়র সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি ( বাসাস) কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।   এ ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্ত্যরা চ্যানেল আইয়ের বর্ষপূতিতে চ্যানেল আইয়ের পরিবারের সকল সদস্যকে  শুভেচ্ছা জানানোর পাশাপাশি চ্যানেল আইয়ের দীর্ঘআয়ু কামনা করে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit