সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস ২০২২ ইং

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৮৫ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি :(মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস ২০২২ শহরের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শনিবার (১অক্টোবর) ২০২২ ইং। সন্ধ্যার দিকে প্রবীণ হিতৈষী সংঘ এর আয়োজনে বিশ্ব প্রবীণ দিবস ২০২২ পালিত হয় । উক্ত সভায় হিতৈষী সংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অধ্যাপক লোকেশ চন্দ্র দেব এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিউইয়র্ক প্রবাসী অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি সনাক, শ্রীমঙ্গলের সভাপতি শিক্ষাবিদ লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মুয়িজুর রহমান, শ্রীমঙ্গলের অন্যতম সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কানাডা প্রবাসী বিজয় ভূষণ দেব চৌধুরী। উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, দুপ্রক শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম, চারুকলা একাডেমির অধ্যক্ষ মিহির ভৌমিক, নাট্যকর্মী হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন মাহবুব,  দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি,আমিনুর রশীদ চৌধুরী রুমন, প্রমূক।

বক্তারা বলেন, প্রবীণদের একত্রে সময় কাটানো, আড্ডার ব্যবস্থা করা এবং নিয়মিত চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। এব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে উদ্যোগী হতে হবে। সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক উদ্যোগে প্রবীণদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এসব কাজে ভূমিকা রাখতে হবে। প্রবীণ হিতৈষী সংঘকে এসব বিষয়ে আরও উদ্যোগী হতে হবে বলে জানান।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সংবিধানে ১৫ (ঘ) অনুচ্ছেদ সন্নিবেশ করেন।প্রবীণদের মর্যাদাপূর্ণ, দারিদ্র্যমুক্ত, কার্যকরী, স্বাস্থ্যকর এবং নিরাপদ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করার জন্য জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এবং পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ প্রণয়ন করেছে। ১৯৯০ সাল থেকে প্রতিবছর ১ অক্টোবর এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশে দিন পালিত হয়ে আসছে।

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit