রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শাকিব-বুবলীর ছেলের ফেইসবুক পেইজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৪৬ Time View

বিনোদন ডেস্ক : শাকিব খান-বুবলীর মতোই এখন তারকা তাদের সন্তান শেহজাদ খান বীর। গণমাধ্যমে গত কয়েকদিনে তার অনেক ছবি এলেও প্রথমবারের মতো প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির বীর। তার নামে খোলা হয়েছে ফেইসবুক পেইজ।

পেইজ খোলার পরপরই তাতে লাইক-ফলোয়ার বাড়ছে হুহু করে। অনেকেই কমেন্ট করছেন, জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা।

বুবলীপুত্র বীরের নামে খোলা পেজটি যে তার মা বুবলীরই খোলা তা নিশ্চিত হওয়া যায় নায়িকার ভেরিফায়েড পেজে ঢুঁ মারলেই। ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার থাকা বুবলীর পেজ থেকে একমাত্র ফলো করা পেজের নাম শেহজাদ খান বীর।

তবে শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে ছেলে বীরের পেজে ফলো করা হয়নি। অবশ্য নিজের ৬০ লাখ ফলোয়ার থাকলেও, সেই পেজ থেকে কাউকেউ ফলো করছেন না ঢাকাই সিনোর এই জনপ্রিয় নায়ক।

আনুষ্ঠানিকভাবে বাবা-মায়ের পেজে বীরের নাম ও ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এদিনই তার পেজটি খোলা হয়েছে। এই পেজের অ্যাবাউটে লেখা হয়েছে, তার ও বাবা-মায়ের নাম।

পেজে এ পর্যন্ত তিনটি ছবি পোস্ট করা হয়েছে শেহজাদের। ছবিগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক-কমেন্ট করেছেন নেটিজেনরা। দু-একজন নেতিবাচক মন্তব্য করলেও ছোট্ট বীরকে ঘিরে ইতিবাচক মন্তব্যই করেছেন বেশিরভাগ।

একজন লিখেছেন, শুভ ও সুন্দর হোক তোমার জীবন বীর। আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ অনেক কিউট। অনেক দোয়া ও শুভকামনা রইলো।

বীরের ছবি শেয়ারও করেছেন অনেকে। ইতোমাধ্যে সেই পেজটি ফলো করা হচ্ছে ৬ হাজার আইডি থেকে।

টানা কয়েকদিনের নানা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বীরের ছবি ও তার বাবা শাকিব খানের নাম প্রকাশ করেন নায়িকা শবনম বুবলী। এদিনই একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন শাকিবও।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/দুপুর ২.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit