শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা: ইটিভির ফোনোলাইভ কনসার্টে আসছেন খায়রুল ও সান্তনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : প্রতিবারের মতো এবার দুর্গাপূজায় নানা আয়োজন থাকছে একুশে টেলিভিশনে। 

এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় আয়োজন ফোনোলাইভ স্টুডিও কনসার্টের প্রথম প্রচারিত হবে পূজার ষষ্ঠীতে শনিবার রাত সাড়ে ১১টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

এই পর্বে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী ও সান্তনা মণ্ডল।

তরুণ কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী ২০১৫ সালে ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ। 

এরপর থেকেই বিস্তৃত হতে থাকে তার গানের জগত। বিভিন্ন স্টেজ শো এবং টেলিভিশন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন খায়রুল। কণ্ঠশিল্পী পরিচয়ের পাশাপাশ তিনি একাধারে গীতিকার এবং সুরকারও।

অন্যদিকে সান্তনা মণ্ডল বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডলের মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে স্নাতকোত্তর সান্তনার গানে হাতেখড়ি পরিবার থেকেই।

অনুষ্ঠানে দর্শক পছন্দের গানের অনুরোধের পাশাপাশি শিল্পীদের সঙ্গে টেলিফোনে সরাসরি কথাও বলতে পারবেন।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/সকাল ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit