রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

এত টাকা থাকতেও কেন করেন শাড়ির ব্যবসা, জবাবে চমকে দিলেন রচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ২০২১ সালে হঠাৎই ‘রচনা’স ক্রিয়েশন’ নামে শাড়ির বুটিক খুলেছিলেন রচনা। তা নিয়ে ট্রোলিং এখনও চলে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন শাড়ির ব্যবসায় আসার কারণ। 

বড় পরদা থেকে অনেকদিন আগেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম যখন তিনি টিভির রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে আসেন, তখন অনেকেরই যেন তা বিশ্বাস হয়নি। তবে রচনার সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল তা বুঝিয়ে দিয়েছে শো-র সাফল্য। রোজ বিকেল হতেই ঘরে ঘরে চলে ‘দিদি নম্বর ১’। টলিউডের দিদি হিসেবে তারকা থেকে আমজনতা সকলের কাছেই ভীষণ প্রিয় অভিনেত্রী। 

২০২১ সালে নিজের শাড়ির ব্যবসা শুরু করেছিলেন রচনা। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানাতেই শুরু হয়েছিল সমালোচনা। ‘রচনা’স ক্রিয়েশন’ নামে শাড়ির বুটিক খুলে অনেকেরই বিরাগভাজন হয়েছিলেন তিনি সেইসময়। কেউ বলেছিল অভিনেত্রী ‘গরীবের পেটে লাথি’ মারছেন, তো কারও দাবি ছিল কলকাতার গড়িয়াহাটের ৬০০ টাকার শাড়ি রচনার কাছে দাম নাকি ৬০০০। 

আসলে আজকাল অনেকেই শাড়ি থেকে জামা কাপড় অনলাইনে বিক্রি করেন ঘরে বসে। দাবি, তাদের দেওয়া লাইভের রিকোয়েস্ট দেখে সকলেই বিরক্ত হয়। আর রচনা বন্দ্যোপাধ্যায় শাড়ি বিক্রি করা শুরু করতেই সেখানে উপচে পড়ছে ভিড়। আর যারা পেটের টানে এসব করেন, তাদের পাত্তা দেয় না মানুষ। 

কেন শাড়ির ব্যবসায় আসার সিদ্ধান্ত ছিল? রচনা কিন্তু নিজেই দিয়েছিলেন সেই জবাব। অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি এসব ট্রোলারদের নিয়ে ভাবি না। কারণ কেউ তো আমাকে এক পয়সা দিয়ে হেল্প করবে না। প্রথম কাজে মাত্র ৪০০ টাকা পেয়েছিলাম। আজ আমি যেখানে তার জন্য নিজেই সবটা করেছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে একটা বয়সের পর বিনোদনের জগতে কাজ কমে যাবে। তখন আমাকে তো রোজগার করতে হবে। তাই এখন থেকেই কেন বাছব না বিকল্প পথ।’

রচনা জানিয়েছিলেন বাবা থাকতেই তিনি সে ব্যবসা শুরু করেছিলেন। তার বাবা সবটা শুনে রাজিও হয়েছিলেন। আর তার বিশ্বাস মহিলারা তার সঙ্গে রিলেট করতে পারে। তাই এই ব্যবসা তার জন্য ভালোই হবে। বাজারে এখন ‘রচনা’স ক্রিয়েশন’-এর শাড়ির চাহিদা কিন্তু প্রচুর। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৪.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit