শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ডায়েটকে `টাটা`, দুর্গাপূজার স্রোতে গা ভাসাতে তৈরি নুসরাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : যেখানে নিয়ম ভাঙার কথাই বলছেন সব তারকা, কি করে আলাদা থাকেন নুসরাত? বাঙালির শ্রেষ্ঠ উৎসবের স্রোতে গা ভাসাতে তৈরি নায়িকাও।

তন্বী চেহারা, চোখে দীপ্তি, নুসরাত জাহান সব লুকেই নজরকাড়া। মা হওয়ার এক বছরের মধ্যেই সমস্ত মেদ ঝরিয়ে নুসরাত যেন ষোড়শী। নিয়মিত শরীরচর্চা, কড়া ডায়েট, নুসরাতের রোজনামচা নিয়মে বাঁধা। কিন্তু পূজার কয়েকটা দিন? যেখানে ডায়েট ভুলেছেন সমস্ত তারকারা, নিয়মে বেঁধে কী আর থাকতে পারেন নুসরাত? সোশ্যাল মিডিয়ায় অকপটে নিয়ম ভাঙার কথা লিখলেন নিজেই। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন নুসরাত। রঙিন বিকিনি, খোলা চুলে অবশ্যই নজর কাড়ছে তার ঈর্ষণীয় ফিটনেস। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নুসরাত। ক্যাপশানে তিনি লিখলেন, ‘ডায়েটকে টাটা, কারণ পুজো এসে গিয়েছে।’

যেখানে নিয়ম ভাঙার কথাই বলছেন সব তারকা, কি করে আলাদা থাকেন নুসরাত? বাঙালির শ্রেষ্ঠ উৎসবের স্রোতে গা ভাসাতে তৈরি নায়িকাও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করেই অকপট নায়িকা। 

জীবনের অন্যতম সেরা সময়টি কাটাচ্ছেন নুসরাত। একদিকে যেমন একের পর এক শ্যুটিং, তেমনই কাজের ফাঁকে হামেশাই স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছিলেন নুসরাত। যশের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। সমুদ্রতীরে নুসরাতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। মা হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি নুসরাতের। নিয়মিত শরীরচর্চা আর ডায়েটেই নুসরাত আগের মতোই নজরকাড়া, লাস্যময়ী। 

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৪.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit