মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

 নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো.মুজাহিয়া চৌধুরী মাহিম (১৭ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৮ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া শিশু মো.মুজাহিয়া চৌধুরী মাহিম একই গ্রামের মামুন মিয়ার ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা প্রজেক্টের পাড়ে যায় মাহিম। এসময় মাহিম প্রজেক্টের  পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করে। এরই এক পর্যায়ে প্রজেক্টের পুকুরের পানিতে মাহিমকে ভাসতে দেখে তার মা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।  তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোন করেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কবিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/দুপুর ১২.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit