বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নর্ড স্ট্রিম পাইপলাইনে ছিদ্র হওয়াকে নাশকতা বলছে ইইউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে যে প্রধান দুটো পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় তাতে ছিদ্র হওয়ার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়ন নাশকতা বলে উল্লেখ করেছে। তবে এজন্য তারা রাশিয়াকে দায়ী করে নি।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেয়েন বলেছেন, গ্যাস সরবরাহে উদ্দেশ্যমূলকভাবে এই বিঘ্ন ঘটানোর “সম্ভাব্য কড়া জবাব” দেওয়া হবে।

তবে এর আগে ইউক্রেন এই ঘটনাকে “সন্ত্রাসী আক্রমণ” হিসেবে উল্লেখ করে এজন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন, “এটি রাশিয়ার পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছাড়া কিছু নয়। এটি ইউরোপীয় ইউনিয়নের ওপরেও হামলা।”

ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছিল যে রাশিয়া তাদের গ্যাস সরবরাহ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তিনি মনে করেন পাইপলাইনে ছিদ্র হয়ে যাওয়ার এই ঘটনা “ইউরোপের জ্বালানি নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।”

এই দুটো পাইপলাইনের কোনোটি দিয়েই বর্তমানে গ্যাস সরবরাহ করা হচ্ছে না, তবে দুটো পাইপেই গ্যাস আছে।

পাইপলাইনে ছিদ্র হওয়ার ঘটনায় মি. ব্লিনকেন রাশিয়াকে সরাসরি অভিযুক্ত করেন নি। তবে তিনি বলেছেন এনিয়ে তদন্ত চলছে।

“প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হামলা বা নাশকতার কারণে এরকমটা হয়ে থাকতে পারে। কিন্তু এটা এখনও নিশ্চিত নয়,” বলেন তিনি।

তিনি বলেন, ইউরোপ এবং সারা বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য তারা সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেলও এসব কথার প্রতিধ্বনি করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, “ইউরোপিয়ান ইউনিয়নে জ্বালানি সরবরাহ অস্থিতিশীল করে তোলার জন্য নর্ড স্ট্রিম পাইপলাইনে এই নাশকতা চালানো হয়েছে।”

ডেনমার্কের উপকূলে পাইপলাইনটিতে এসব ছিদ্র তৈরি হয়েছে। ডেনমার্কের জ্বালানি মন্ত্রী ড্যান ইওর্গেনসেন বলেছেন, পাইপ দুটো থেকে গ্যাস পুরোপুরি বের হয়ে যাওয়া পর্যন্ত এই ছিদ্র থাকবে। তিনি ধারণা করেছেন এজন্য এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। এর পরেই এনিয়ে তদন্ত শুরু হবে।

নর্ড স্ট্রিম টু পাইপটি যারা পরিচালনা করেন সোমবার দুপুরে তারা লক্ষ্য করেন যে পাইপলাইনটিতে গ্যাসের চাপ কমে গেছে।

এর পরে ডেনিশ কর্তৃপক্ষ বর্নহোম দ্বীপের কাছ দিয়ে চলাচল না করার জন্য জাহাজগুলোকে নির্দেশ দেয়।

পরে মঙ্গলবার নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের পরিচালনাকারীরা জানান যে সমুদ্রের নিচে তাদের পাইপলাইনেও “নজিরবিহীন” ক্ষতি হয়েছে।

নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনে রয়েছে দুটো সমান্তরাল পাইপ। অগাস্ট মাসে রাশিয়া এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকে এখান দিয়ে কোনো গ্যাস সরবরাহ করা হচ্ছে না।

রাশিয়া বলছে, রক্ষণাবেক্ষণ-জনিত সমস্যার কারণে তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ যে রাশিয়া গ্যাসের এই সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণ শুরু হওয়ার পর অন্য পাইপলাইন নর্ড স্ট্রিম টু-এর নির্মাণকাজ শেষ হওয়া সত্ত্বেও এটি দিয়ে গ্যাস সরবরাহ শুরু হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ বলেছেন পাইপলাইনে ছিদ্র হওয়ার ঘটনা “অত্যন্ত উদ্বেগজনক।” তিনি বলেন, এই পাইপলাইনে উদ্দেশ্যমূলক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ভূকম্পবিদরা বলছেন পাইপলাইনে ছিদ্র হওয়ার কথা জানার আগে পানির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডেনমার্কের প্রতিরক্ষা কমান্ড থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে বাল্টিক সাগরের উপরি-পৃষ্ঠে বুদবুদ উঠতে দেখা যাচ্ছে।

“কোনো সন্দেহ নেই যে সেখানে বিস্ফোরণ হয়েছিল,” বলেন সুইডেনের জাতীয় ভূকম্পন কেন্দ্রের বিওর্ন লুন্দ।

সূত্র: বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/সকাল ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit