মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

হিন্দু ধর্মাবলম্বী বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা তুলে দিলো -স্বপ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘স্বপ্নের সারদীয় উৎসব’ আয়োজন করে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন।বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জেলা শহর মাইজদীতে সংগঠনের সভাকক্ষে এ আয়োজন করা হয়।এ সময় সামাজিক সংগঠনটি ৫৮ জন বঞ্চিত ও দরিদ্র শিশুদের পূজোর নতুন জামা, পূজোর প্রণামি ও কন্যা শিশুদের মাঝে আলতা ও টিফিন উপহার দেয়।

এর আগে আলোচনা অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন ও স্বপ্নের সংগঠক মাইনুল হাসান শিমুল ও হাসিবুল হক হাসিব বক্তব্য রাখেন।প্রসঙ্গত : গত এক যুগ ধরে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য‘ নামের এ সংগঠনটি বঞ্চিত, হত দরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রি উপহার দেয়া, দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্প-সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।  

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/সকাল ১০.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit