মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

নোয়খালীতে অপরাধ নিয়ন্ত্রণে ১৬০ সিসি ক্যামেরা  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অপরাধ নিয়ন্ত্রণ ও সনাক্তকরণের লক্ষ্যে ১৬০ সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)। বুধবার (২৮  সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সুধারাম মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি মো.আনোয়ার হোসে। এ সময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নবাগত পুলিশ সুপার দীপক জৌতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি অপরাধ নিয়ন্ত্রণে ও সনাক্তকরণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য আহবান জানান। সুধারাম থানায় বিভিন্ন পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা ও বেগমগঞ্জ, চৌমুহনীতে ৬০টি সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি জেলা শহর মাইজদী ও তার আশপাশে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা বেশ কয়েকটি ঘটনা জনমনে বিরূপ ভাব সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit