বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ইরানে বিক্ষোভ চলছে, অনড় কট্টরপন্থিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

ডেস্কনিউজঃ মাহসা আমিনের মৃত্যুর পর ইরানজুড়ে মেয়েদের হিজাব-বিরোধী বিক্ষোভ চলছে। ইরানের এক সাংসদ এই বিক্ষোভকারীদের যৌনকর্মী বললেন। ইরানে যেমন হিজাবের বিরুদ্ধে মেয়েদের রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়েছে, তেমনই সেই বিক্ষোভ নিয়ে কট্টরপন্থিরা তাদের মনোভাব কঠোর করছে। 

ইরানের সরকারি মিডিয়াও বলেছে, এই বিক্ষোভকারীরা দাঙ্গাবাজ, প্রতারক, দেশদ্রোহী এবং ভণ্ড। ২২ বছর বয়সি মাহসা হিজাব পরেনি বলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তারপর সে মারা যায়। ১৬ সেপ্টেম্বর এই ঘটনার পর থেকেই ইরানে লাগাতার বিক্ষোভ চলছে। মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং অনেক জায়গায় হিজাব পোড়ানো হয়েছে। অনেকে তাদের চুল কেটেছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ মঙ্গলবারও ইরানজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা ফারস জানিয়েছে,মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভকারী ও পুলিশ সংঘর্ষে অন্ততপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইরানের কর্মকর্তারা সোমবার জানিয়েছিলেন, এক হাজার দুইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অধিকাররক্ষা কর্মী, আইনজীবী, সাংবাদিকও আছেন। এছাড়া আছেন সাধারণ বিক্ষোভকারী।

ইরান হিউম্যান রাইটসের ডিরেক্টর মাহমুদ আমিরি-মোঘাদাম বলেছেন, বিক্ষোভকারীদের উপর গুলি চলছে, তাও বিক্ষোভ থামছে না।

তিনি ডয়চে ভেলেকে বলেছেন, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায়। তারা মনে করছে, যথেষ্ট হয়েছে। তাই তারা বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছে। গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় নেতা আয়াতোল্লাহ হোসেইন হামেদানি কর্তৃপক্ষকে বলেছেন, তারা যেন বিক্ষোভকারীদের প্রতি নরম মনোভাব নেন। তারা যেন সমস্যা সমাধানের কথা ভাবেন।

কিউএনবি/বিপুল/২৮.০৯.২০২২/ রাত ৮.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit