শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কুর্দি বিদ্রোহীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরান। এতে ৯ বিদ্রোহী নিহত হয়েছে। কুর্দি বিদ্রোহীদের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। ইরানের কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টির সদস্য সোরান নুরি জানিয়েছেন, ইরাকের ইরবিলের ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোয়া ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিদ্রোহী এই গ্রুপটি ইরানে নামের আদ্যক্ষর ‘কেডিপিআই’ নামে পরিচিত। বামপন্থি সশস্ত্র গোষ্ঠিটির কার্যক্রম ইরানে নিষিদ্ধ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, বিচ্ছিন্নবাদীদের কয়েকটি ঘাঁটি বিপ্লবী গার্ড বাহিনী টার্গেট করেছে। হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১১ দিন ধরে ইরানে মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। ইরান এই ঘটনায় ইরানি বিচ্ছিন্নবাদী কুর্দিদের দায়ী করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit