শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সন্তানকে মানুষ করার কৌশল বই পড়ে শিখছেন রণবীর-আলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : সন্তানকে মানুষ করবেন কী ভাবে? বই পড়ে শিখছেন রণবীর-আলিয়া, চলছে ঝগড়াঝাঁটিও! একটি সাক্ষাৎকারে বইটির কথা জানিয়েছেন রণবীর-আলিয়া। অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রণবীররা। সেখানেই রণবীর জানান, আলিয়া শিশুপালন বিষয়ক একটি বই পড়ছেন।সন্তান আসার আগে জোরকদমে চলছে প্রস্তুতি।

নতুন অতিথি আসছে, তার জন্য ঘর সাজাচ্ছেন রণবীর কাপূর, আলিয়া ভাট। শুধু ঘর নয়, সন্তানের জন্য নিজেদেরও প্রস্তুত করছেন তারকা-যুগল। বই পড়ে শিখছেন, কী ভাবে সন্তানের পরিচর্যা করতে হয়।

একটি সাক্ষাৎকারে সম্প্রতি বইটির কথা জানিয়েছেন রণবীর-আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রণবীররা। সেখানেই তাদের নতুন জীবন নিয়ে আলোচনা হয়। রণবীর জানান, সন্তান আসার আগে নিজেদের কী ভাবে তারা প্রস্তুত করছেন। হবু মা আলিয়া সন্তান পালনের জন্য একটি বই পড়ছেন বলেও জানান তিনি। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নাকি ছোটখাটো ঝগড়াও চলছে।

রণবীর ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘‘একটা বই আছে, যেটা আলিয়া পড়ে ফেলেছে। এখন ও চায়, বইটা আমিও পড়ি। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলছে। আমি বইটা ৩০ শতাংশ পড়েছি। ওকে বলেছি, আমরা আমাজের সন্তানকে কী ভাবে মানুষ করব, সেটা বই পড়ে শেখা যাবে না। আমাদের নিজেকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, শিখতে হবে।’

চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। কয়েক বছরের প্রেম গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। তার কিছু দিনের মধ্যেই সুখবর শুনিয়েছিলেন তারকা-দম্পতি। খুব শীঘ্রই তাদের কোল আলো করে আসছে নতুন অতিথি। তার জন্য ঘরও সাজিয়েছেন হবু মা-বাবা। কী ভাবে সন্তানকে বড় করবেন, কী শিক্ষা দেবেন, সবটাই বই পড়ে শেখার চেষ্টা করেছেন আলিয়া। রণবীরও সেই বই কিছুটা পড়েছেন।

ওই সাক্ষাৎকারেই আলিয়ার এক ‘বদ অভ্যাস’-এর কথাও ফাঁস করেছেন রণবীর। জানিয়েছেন, রাতে সোজা ভাবে কিছুতেই শুতে পারেন না তার স্ত্রী। এক বার ঘুমিয়ে পড়লে বেঁকে যেতে শুরু করেন। ঘুমের ঘোরে রণবীরকে ঠেলে সরিয়ে দেন বিছানার এক কোণে। তার এই অভিযোগ শুনে খিলখিলিয়ে হেসে উঠেছেন পর্দার ‘গঙ্গুবাই’।

সূত্র:   

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit