বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বিশ্বকাপেও জয়ের এই অভ্যাস বজায় থাকবে: মুশফিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আবুধাবিতে ৩২ রানের বড় জয় পায় টাইগাররা। অধিনায়ক হিসেবে সোহানের এটা প্রথম সিরিজ জয়। এমন জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম। 

নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই জয়ের ধারা বজায় রাখবে বলেও বিশ্বাস এই উইকেটকিপার ব্যাটারের।
মুশফিক তার পোস্টে লিখেছেন, সিরিজ জেতায় সবাইকে অভিনন্দন। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই জয়টা খুব জরুরী ছিল। আশা করি আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয়ের এই অভ্যাস বজায় থাকবে। ওয়েল ডান টিম। আলহামদুলিল্লাহ।

এদিকে, আমিরাতের বিপক্ষে সিরিজ জয় করে আজ বুধবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ বাংলাদেশ দল। ঢাকায় ফিরে অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, আসন্ন বিশ্বকাপের আগে দুবাইতে জয় করা সিরিজ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

সোহান আরও বলেন, কোন আসরের আগে এ রকম ক্যাম্প এবং এরকম সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি। আমার কাছে মনে হয় প্রিপারেশনটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit