বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

লেবার পার্টি থেকে বরখাস্ত রূপা হক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হককে বরখাস্ত করেছে লেবার পার্টি। কোয়াসি কোয়ার্টেং ব্রিটেনের  প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। গত ৫ সেপ্টেম্বর লিজ ট্রাস প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হলে নিয়োগ পান কোয়াসি কোয়ার্টেং।

বিবিসি জানিয়েছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। কৃষ্ণাঙ্গ হলেও পড়াশুনাসহ বিভিন্ন বিষয়ে তিনি সব সুযোগ সুবিধা পেয়েছেন এমনটা বোঝাতেই রুপা এ মন্তব্য করেন।

সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার রুপার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় লেবার পার্টি। রূপার এমন মন্তব্যকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছেন ক্ষমতাসীন দলের চেয়ার জ্যাক বেরি। রূপা হক জানিয়েছেন, কোয়াসি কোয়ার্টেংয়ের সাথে তার কথা হয়েছে। নিজের মন্তব্যের জন্য অর্থমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। রুপা আরও লিখেছেন, তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। যারা তার কথায় আঘাত পেয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চান।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit