বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

উন্মুক্ত স্থানের বর্জ্য কমিয়ে আনা হয়েছে ৩০ শতাংশে: তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : ‘ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়। আগে যেখানে ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় থাকতো, সেখানে এটা কমিয়ে এখন মাত্র ৩০ শতাংশে আনা হয়েছে। বাকি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করতে আমাদের কাজ চলমান আছে। আগে যেখানে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতো।’

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী খিলগাঁও এলাকার বালুর মাঠ-সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা আগের যে কোনও সময়ের চেয়ে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০ ভাগ বর্জ্য আগে উন্মুক্ত অবস্থায় থাকতো। আগে মাত্র ৫০টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা গত দুই বছরের মধ্যে আমরা আরও ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করেছি, বাকিগুলোর কাজ চলমান আছে।’

ডিএসসিসির স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit