শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সাকিব-বুবলি একসাথে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব খান। সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। সিনেমাটির একটি গানের শুটিংয়ে অংশ নিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক তপু খান। 

গণমাধ্যমকে তপু জানান, ‘লিডার’ সিনেমার বাকি সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। আগামী ১ অক্টোবর থেকে শাকিব শুটিং করবেন।

‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই। 

এদিকে, দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও শাকিব নিজেকে নতুনভাবে তৈরি করছেন। ওজন কমিয়ে এই তারকা আগামীতে নতুন চমক নিয়ে আসছেন। আগের মতো গড়পড়তা ছবি না করে নতুন নতুন কাজের ব্যাপারে ‘ভীষণ চুজি’ হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit