শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আখাউড়ায় হযরত মঈনউদ্দীন শাহ্ চিশতি (রহঃ) এর ১৭তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের উত্তর নোয়ামুড়া হযরত মঈনউদ্দীন শাহ্ চিশতি (রহঃ) এর ১৭তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধা থেকে সারা রাত্রব্যাপী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরশ মোবারকে সভাপতিত্ব করেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া। এতে সহ-সভাপতি হিসেবে উস্থিত ছিলেন, মোঃ খাজা ইকবাল চিশতি। 
পীরজাদা সেলিম চিশতি ও বাছির চিশতি’র সার্বিক ব্যাবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইরাক প্রবাসী মোঃ সোহাগ মিয়া। অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন, মোঃ মন্নান মিয়া, মোঃ বাছির, মোঃ কাজল চৌধুরী, মোঃ বাবুল চৌধুরী, মোঃ হামিদুল, ডালিম ভান্ডারী, আনোয়ার ভান্ডারী, মোঃ হেলাল মিয়া, মোঃ হারুন মিয়া, মোঃ মোজালক, মোঃ রাহাত চৌধুরী, মোঃ নুনু মিয়া সহ অন্যান্যরা।
 দরবারের খাদেম ও মরহুম মঈনউদ্দীন শাহ্ চিশতি (রহঃ) এর ছেলে বাছির চিশতি জানান, তার বাবা সরাইল বিটঘর হযরত আয়াতুল্লাহ শাহ্ (রহঃ) এর মুরিদ ছিলেন। তিনি ২০০৫ সালে তার নিজ বাড়ি কসবা উপজেলার খাড়েরা গ্রামে ইন্তেকাল করার পর তার অসিয়ত অনুযায়ী তাকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর নোয়ামোড়া গ্রামে দাফন করা হয়। 
ওরশ মোবারকে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাতের পর সারা রাত্রব্যাপী শানে মুর্শিদী ও বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল গান পরিবেশন করেন, খ্যাতনামা বাউল শিল্পিঃ- নুপুর দেওয়ান, আনিস সরকার ও এরশাদ সরকার সহ স্থানীয় শিল্পিরা। বাউল গান শুনতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাদিক শ্রোতা, দরবারের ভক্ত আশেকানদের উপস্থিতি লক্ষকরা গেছে…………………..(বাউলগানের অংশ বিশেষ)।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit