শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার শতবর্ষ উদযাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :”আর কতকাল থাকবি বেটী মটির ঢেলার মূর্তি আড়াল
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচরী শক্তি চাঁড়াল”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ‘আনন্দময়ী আগমনে’ কবিতার সৃষ্টি হয় ২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রেরণার এই কবিতাটির শতবর্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। ইলেকট্রিক সাপ্লাই রোড রায়হোসেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেনে সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টা ৪৫ মিনিটে মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের সভাপতিত্বে আফসান আক্তারের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো.মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অমিতা বর্ধন ও মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের শিক্ষিকা ফাহমিদা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মো.মিজানুর রহমান বলেন কবিতার জন্য জেলাকাটা বাংলার একমাত্র কবি হলেন কাজী নজরুল ইসলাম। তাঁর লেখনী যুগের পর যুগ বর্তমান ও আগামী প্রজন্মকেও অনুপ্রেরণায় প্রাণিত করবে। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সাবর্ণি গোস্বামী শুচি, আফসানা, ছাকিব, ছামি, রিফাত দ্রুত, সায়মা ও নিকি।অনুষ্ঠান শেষে আগামী ২ অক্টোবর রবিবার লাক্কাতুরা (সপ্তমীতে) পূজামন্ডপে বিকাল ৪ টায় আবৃত্তি প্রতিযোগিতার আমন্ত্রণ জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit