শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নতুন প্রেমে টাইটানিকের জ্যাক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : এবার আর গুঞ্জন নয়, জানা গেল— সত্যিই প্রেম করছেন টাইটানিক ছবির নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও। তার প্রেমিকার নাম জিজি হাদিদ। আর রাখঢাক নয়, বরং নানা জায়গায় দেখা মিলছে দুই তারকার। মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি যেতে হয়েছে মডেল জিজিকে। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন অভিনেতা ডিক্যাপ্রিও।

গুঞ্জনের শুরু হয় এই মাসের শুরুতেই। যখন লিও-জিজিকে একসঙ্গে দেখা গিয়েছিল নিউইয়র্কের কাসা সিপরিয়ানিতে। ডাইনিং রুমে হাসিগল্পে মশগুল হয়ে পরস্পরের গা ঘেঁষে বসে থাকতে দেখা গিয়েছিল তাদের।

৪৭ বছরের লিওর সঙ্গে প্রেমে মজেছেন ২৭ বছরের জিজি।

লিও-জিজিকে একসঙ্গে দেখে তেলে-বেগুনে জ্বলছেন দুজনেরই আগের পক্ষ। জিজির সাবেক প্রেমিক জাইন মালিক চান, প্রেম-প্রেম খেলা ছেড়ে জিজি আবার তার সঙ্গে সম্পর্কে ফিরে আসবেন। ২০২১ সালে সম্পর্ক ভাঙে জাইন আর জিজির। এই জুটির ঘরে এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে লিওকে জিজির সঙ্গে দেখে ঈর্ষান্বিত ক্যামিলা। ২০১৭ সাল থেকে ক্যামিলা মরবোনের সঙ্গে প্রেম ছিল লিওর।

রোমান্টিক জীবনের বাইরে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন জিজি হাদিদ। সম্প্রতি নিজের নিটওয়্যার লাইন ‘গেস্ট ইন রেসিডেন্ট’ চালু করেছেন তিনি। এ বছর ‘নেক্সট ইন ফ্যাশন’-এ একজন সহ-উপস্থাপিকা হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে। সময় নিয়েই সিনেমা করতে ভালোবাসেন লিও। বর্তমানে ‘কিলারস অব দ্য ফ্লোয়ার মুন’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ২.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit