শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিস্মিত অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ Time View

বিনোদন ডেস্ক : আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’র। তানভীর আহমেদ সিডনীর গল্পে আগামী নভেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অপু বিশ্বাস। রাজধানীর বনানীর একটি অভিজাত রেঁস্তোরায় ‘লালশাড়ি’র মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সিনেমার সঙ্গে একজন ক্রিয়েটিভ ডিজাইনার এবং কস্টিউম ডিজাইনার হিসেবে সম্পৃক্ত আছেন বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, গাজী মাহবুব, মুশফিকুর রহমান গুলজার, লালশাড়ির সঙ্গীত পরিচালক ইমন সাহা, চিত্রনায়িকা নিপুণসহ অনেকে। জীবনের প্রথম প্রযোজিত সিনেমার মহরতে গণমাধ্যমের সাংবাদিকদের বিপুল অংশগ্রহণ অপু বিশ্বাসকে বিস্মিত করেছে।

অপু বিশ্বাস বলেন, আমি শুরুতেই রাষ্ট্রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ সরকারি অনুদান দেওয়া হয়েছে বলেই লালশাড়ি সিনেমাটি আমি প্রযোজনা করতে সাহসী হই। সিনেমার মহরতে দেশের বিভিন্ন গণমাধ্যমের বিপুল সাংবাদিকদের উপস্থিতি আমাকে সত্যিই বিস্মিত করেছে। আর ইচ্ছে আছে অপু-জয় প্রোডাকশন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করার, বাকিটা ঈশ্বর জানেন।

এদিকে কিছুদিন পরই অপু বিশ্বাস অভিনীত ‘ঈশা খা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ও সোলায়মান হোসেন লেবু পরিচালিত ‘প্রেম প্রীতি বন্ধন’।
 

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/সকাল ৯.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit