শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প

মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগমকে র‍্যাব-১১ গ্রেফতার করেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবদী থানাধীন আলগী মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে  মাদক সম্রাজ্ঞী মায়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মায়া হলো নরসিংদী জেলার মাধবদী থানাধীন আলগী মনোহরপুর গ্রামের জুবায়ের হোসেন এর স্ত্রী। এ সময় তার কাছ থেকে ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মায়া মাধবদীর প্রধান মাদক ব্যবসায়ী বলে জানায় র‍্যাব। সে ২০১৩ সাল থেকে মাদক ব্যবসা করছেন। অন্যদের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা ও প্রভাবের কারণে সে সর্বদা আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিলেন বলেও জানায় র‍্যাব। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে আলগী মনোহরপুর এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী মায়াকে গ্রেফতার করে র‍্যাব-১১।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/দুপুর ২.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit