শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বয়স ও রূপ ধরে রাখতে ৫০ হাজার টাকার ক্রিম!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ Time View

বিনোদন ডেস্ক : বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন একের পর ছবিতে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল- উভয়তেই অভিনয় করতে দক্ষ এই অভিনেত্রী। বুড়িয়ে যাওয়া জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে সাবলীল তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবু।

বয়স তার কাছে নেহায়েতই সংখ্যা মাত্র। গত নভেম্বরেই পা দিয়েছেন ৫১-তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবুকে প্রশ্ন করা হয়- এই বয়সেও চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই হেসে ওঠেন বলিউডের শক্তিমান এই অভিনেত্রী। বললেন, ‘বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনও বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।’

ঘরোয়া কোনও টোটকা কি পছন্দ অভিনেত্রীর? টাবু বলেন, ‘সত্যিই আমার কোনও গোপন রূপ-চর্চা নেই। এক দিন রূপটানশিল্পী মিতালি জিজ্ঞাসা করেছিলেন, আমি ঘরোয়া কোনও উপায়ে রূপচর্চা করছি কি না? তাকে জানাই যে, মাঝেমাঝে কফি বা কোনও বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওই সব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওর কথা শুনে কিনেও নিয়েছিলাম। তবে ওই এক বার। ব্যস! আর কোনও দিন কিনব না!’

তবে কি সেই ক্রিমেই টাবুর এমন উজ্জ্বল মসৃণ ত্বকের রহস্য? আগামী নভেম্বরেই বায়ান্ন-তে পা দিতে যাওয়া এই অভিনেত্রী বলেন, ‘আমি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনও কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।’ সূত্র- আনন্দবাজার অনলাইন।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit