সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব আখাউড়ায় নবমীতে হবে ‘জীবিত মায়ের পুজা’

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘জীবিত মায়ের পুজা’ শীর্ষক বিশেষ পুজা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পৌর এলাকার রাধানগরে অবস্থিত কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়ায় নবমীর দিন সন্ধ্যায় এ পুজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার অন্যান্য পুজা মন্ডপেও একই ধরণের পুজা আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার থানা পুলিশের আয়োজনে পুজার প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। থানার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক জুটন বনিক প্রমুখ। সভায় জানানো হয়, উপজেলায় এবার ২২টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন বিষয়ে সবাই একমত পোষণ করেন।

প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সভায় উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা।শ্রী শ্রী রাধাবাধব আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী বলেন, ‘মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধাবোধ বাড়াতে, সবার সামনে বিষয়টি উপস্থাপন করতে আমাদের এ আয়োজন। অন্তত ২০ থেকে ৩০ জন সন্তান যেন মায়ের পুজা দেন সেভাবেই আমরা প্রস্তুুতি নিচ্ছি। দুর্গামায়ের মতো তাঁরা জীবিতমাকে পুজা অর্চণার পাশাপাশি উপহার তুলে দিবে। 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit