সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিমানবন্দরে সাফজয়ী ফুটবলারদের লাগেজ ভেঙে চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিমানবন্দরে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলারদের লাগেজ ভেঙে চুরির ঘটনা ঘটেছে।  কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ থেকে  চুরি হয়েছে দেড় লাখ টাকা। এছাড়া দলের অন্যান্য সদস্যের লাগেজও পাওয়া গেছে ভাঙা অবস্থায়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের প্রায় দেড় লাখ টাকার মতো খোয়া গেছে। বাফুফে জানিয়েছে, কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে ৫০০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। আর শমসুন্নাহারের ব্যাগ থেকে হারিয়েছে ৪০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)।

বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাবিনার নেতৃত্বাধীন ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর সেখান থেকে রাজসিক সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। 

এর মধ্যে বিমানবন্দরে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহারসামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা।

দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর ঘটনা ঘটেছে। এছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানানো হয়। যেখানে শাড়ি, প্রসাধনীসহ মূল্যবান উপহার সামগ্রী ছিল।

সারাদিনের সংবর্ধনা ও ক্লান্তি শেষে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান, তখন বিষয়টি সবার নজরে আসে। তাদের ধারণা, বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে।

তবে এ ঘটনায় এখনও বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমান এয়ারলাইনসকে কোনো অভিযোগ জানানো হয়নি।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit