শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেল বাংলাদেশ পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’

যেসব লক্ষণে বুঝবেন পাকস্থলীর ক্যান্সার, চিকিৎসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

স্বাস্থ্য ডেস্ক : মানবদেহের জটিল ক্যান্সারগুলোর মধ্যে পাকস্থলীর ক্যান্সার অন্যতম। এই ক্যানসারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুও হতে পারে।  

পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাঅধ্যাপক ডা. একেএম ফজলুল হক। 

আমাদের দেশে বেশিভাগ ক্ষেত্রেই পাকস্থলীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় হয় না। পেটের অনেক ধরনের অসুখকে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে রোগী দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন। কিন্তু পেটের এই সমস্যা পাকস্থলীর ক্যান্সারের কারণেও হতে পারে। বলা বাহুল্য গ্যাষ্ট্রিকের ওষুধ যেমন- পিপিআই দীর্ঘদিন খেলেও এ অঙ্গে ক্যান্সার হতে পারে। এ ওষুধ থেকে রক্তে ক্যালশিয়ামের পরিমাণ কমে গিয়ে হাড়ে অস্টিওপোরোসিস হতে পারে। নিচের উপসর্গগুলো পাকস্থলীর ক্যান্সারের কারণেও হতে পারে-

* অল্প খেলেই তৃপ্তি চলে আসে * পেট ফেঁপে থাকে * পেট ফুলে যায় * বমি হয় * রক্ত স্বল্পতা দেখা দেয় * রক্ত পায়খানা হতে পারে

* রোগীর শরীরের ওজন কমে যায়। 

এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। যেমন- এন্ডোসকপি, কলোনোসকপি, পেটের আলট্রাসনোগ্রাম, এক্স-রে ও রক্তের কিছু সাধারণ পরীক্ষা। অপারেশনের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত স্থান ফেলে দিয়ে কেমোথেরাপি ও রেডিও থেরাপি দিলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit