সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রানবন্যার ম্যাচে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মোহালিতে রানবন্যার ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৪ উইকেটে। ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে অজিরা পৌঁছে যায় ৪ বল হাতে রেখেই। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমে ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ক্যামেরন গ্রিন। অধিনায়ক ফিঞ্চ ২২ ও স্টিভ স্মিথ ৩৫ রান করেন। ২১ বলে ৪৫ রান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা মাত্র ১১ রান করে আউট হলেও আরেক ওপেনার রাহুল ৩৫ বলে ৫৫ রান করেন। তিনে নামা কোহলি আবারও ব্যর্থ হন। ৭ বলে ২ রান করেন তিনি। চারে নামা সুর্যকুমার যাদব ২৫ বলে ৪৬ রান করেন। হার্দিক পান্ডিয়ার ৩০ বলে অপরাজিত ৭১ রানের সুবাদে ২০৮ রানের বড় স্কোর পায় ভারত। পান্ডিয়া তার এই ইনিংসে মোট ৫টি ছক্কা মারেন, যার মধ্যে তিনটি এসেছে ইনিংসের শেষ তিন বলে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit