রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঐশ্বরিয়ার সঙ্গে বিবেকের সম্পর্ক নিয়ে যা বললেন সালমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ঐশ্বরিয়া রাই। ক্যারিয়ারের বসন্তকালে মিস ইউনিভার্সের সালমানের সঙ্গে মন দেওয়া টক অব দ্য বি-টাউন ছিল তখন। কিন্তু একটা পর্যায়ে প্লে-বয় সালমানের সঙ্গে তিক্ত বিচ্ছেদের স্বাদ নিতে হয় ঐশ্বরিয়াকে। বিচ্ছেদের কাঁটা সরিয়ে বিবেকের সঙ্গে মন দেওয়া-নেওয়া করেছিলেন ঐশ্বর্য। যে খবর একেবারেই তখন ভালোভাবে নেননি বজরঙ্গি ভাইজান। আর সেই রোষেই বিবেক ওবেরয়কে নিয়ে মুখ খোলেন ‘ভাইজান’। খবর আনন্দবাজার পত্রিকার।

সালমান খান বনাম বিবেক ওবেরয়— বলিউডের দুই নায়কের ‘যুদ্ধ’ ঘিরে সরগরম হয়েছিল বলিপাড়া। যাকে ঘিরে দুই নায়কের মধ্যে এত তিক্ততা, তিনি সাবেক বিশ্বসুন্দরী হৃদয় কাঁপানো নায়িকা ঐশ্বর্য রাই। এক রাতে বিবেককে ৪১ বার ফোন করে সালমান হুমকি দেন বলে অভিযোগ ওঠে। সালমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে সরব হয়ে তোলপাড় ফেলে দেন বিবেক।

ঐশ্বর্য রাই, রানি মুখার্জি ও দিয়া মির্জাদের সঙ্গেও বিবেকের ‘চক্কর’ চলছে বলে অশালীন ইঙ্গিত করেছিলেন সালমান খান! এমন অভিযোগই করেছিলেন ‘সাথিয়াঁ’ ছবির নায়ক। রীতিমতো সংবাদ সম্মেলন করে সালমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন বিবেক। সালমান অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিবেক বলেন, এক রাতে আমায় ৪১ বার ফোন করেছে ও। মদ খেয়ে ফোন করে গালাগাল করে। আমায় জিজ্ঞাসা করে, কার কার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। এ কথা শুনে আমি বলি— এটি ব্যক্তিগত বিষয়। এর পরই একের পর এক নায়িকার নাম বলতে শুরু করে সালমান।

এর পরই বিবেক বলেন, এত কিছু শোনার পরও চুপ ছিলাম। আমায় এমন ভাষায় গালাগাল করা হয়, যা মুখে আনতে পারব না। ওই অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে যখন কথা বলতে শুরু করল, এমনকি আমার বাগদত্তা গুরপ্রীতের নামও বলে। তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি ওকে থামানোর চেষ্টা করি। সালমান ও বিবেকের এই তিক্ততা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল বলিউডে। দুদশকের পুরনো এ ঘটনা এখনো ভুলতে পারেনি বি-টাউন। প্রসঙ্গত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেটে প্রথম দেখা হয় সালমান-ঐশ্বর্যের। পর্দার রোম্যান্স ছাপিয়ে যায় বাস্তবেও।

পরিবারের অমত থাকা সত্ত্বেও সালমানের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন ঐশ্বর্য়। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে খান খান হয়ে যায়। সালমান তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছিলেন ঐশ্বর্য। সালমানের সঙ্গে বিচ্ছেদের পরই বিবেকের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। যার জেরেই বিবেককে একহাত নিয়েছিলেন সালমান। যদিও পরে বিবেকের সঙ্গেও সম্পর্ক টেকেনি ‘অ্যাশে’র। বর্তমানে বচ্চন পরিবারের বধূ তিনি। তবে এখনো সালমানের সঙ্গে তার মুখ দেখাদেখি বন্ধ। পুরনো এ ঘটনা এখনো ভুলতে পারেনি বি-টাউন।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit