মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ: কৃষ্ণা রানী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী মেয়েরা আজ ট্রফি হাতে দেশে ফিরছেন। তাদের জন্য থাকছে বর্ণিল সংবর্ধনার আয়োজন। এদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফাইনালে দুই গোল করা কৃষ্ণা রানী সরকার। 

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তাদের প্রতি বিশ্বাস রাখার জন্য এ ধন্যবাদ জানান কৃষ্ণা রানী সরকার। তিনি লিখেছেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছাব আমরা। সেখান থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। এ বিজয় পুরো বাংলাদেশের। তাই এ বিজয় উদযাপন করার জন্য সবাই আমাদের সঙ্গেই থাকুন।

এর পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফেসবুকে আরও লিখেছেন, আমরা বিশ্বাস করি, আমরা পারি আর আমরা পেরেছি। এই কথা সবসময় আমাদের বলতেন (ছোটন স্যার)। এই ট্রফি শুধু আমাদের না, এই ট্রফি পুরো বাংলাদেশের।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit