শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বন্ধুত্বের গল্প নিয়ে ঝলক দিল ‘উঁচাই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : যদিও তারা অভিনয় জগতে একে অপরের দীর্ঘ দিনের সঙ্গী। তবে এবার আসছে অমিতাভ বাচ্চন, বোমান ইরানি এবং অনুপম খের এর অভিনীত সিনেমা ‘উঁচাই’।

সোমবার (১৯ সেপ্টেম্বর) অমিতাভ বাচ্চন তার আসন্ন সিনেমা ‘উঁচাই’-এর দ্বিতীয় পোস্টার শেয়ার করেছেন। জানা গেছে, ২০২২ সালের ১১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা। যেখানে তিনজনকে দেখা যাবে এক ফ্রেমে।

বন্ধুর বন্ধুত্বের গল্প বলবে এই সিনেমা। সিনেমার পোস্টারে তিন মূর্তিকে গরম পোশাক পরে বরফে মোড়া পাহাড়ের উপর বসে থাকতে দেখা গিয়েছে।

নতুন পোস্টার শেয়ার করে অমিতাভ বাচ্চন লেখেন, “আমাদের সিনেমা উঁচাই-এর দ্বিতীয় পোস্টার আপনাদের সামনে নিয়ে আসতে পেরে গর্বিত। আমাকে এবং আমার বন্ধু অনুপম খের ও বোমান ইরানির, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে বন্ধুত্ব, সাহসিকতা এবং জীবন উদযাপন দেখুন। সূরজ বরজাতিয়া পরিচালিত সিনেমাটি ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।”

পোস্টারে অমিতাভ, বোমান এবং অনুপমকে মাথায় টুপি, গায়ে জ্যাকেট এবং উলের মাফলার পরে দেখা গিয়েছে। বোমান বোতল থেকে পানি খাচ্ছেন, বিগ বি-র হাতে টিফিন বক্স এবং অনুপমের টিফিন বক্স থেকে খাবার খাচ্ছেন। অমিতাভ বাচ্চনের শেয়ার করা পোস্টারে ছেলে অভিষেক বাচ্চন একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। নেটিজেনরা পোস্টার দেখে প্রশংসা করেছেন। 

‘উঁচাই’-এর পরিচালনা করছেন সূরজ বরজাতিয়া। সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া, নীনা গুপ্তা এবং সারিকা। বন্ধুত্বের উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। 
সূত্রঃ হিন্দস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৪.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit