শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ Time View

ঝালকাঠি প্রতিনিধি : অপরাজিতা নারীর রজিনৈতিক ক্ষমতায়ন নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী ও পুরুষ নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর, জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব খোকন মল্লিক, নারীনেত্রী রমলা রানী ঘরামী, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, মাহাবুবুর রহমান সেন্টু ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit