শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁর পত্নীতলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় পত্নীতলায় থানা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে ঢাকা মিরপুর সহ দেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশে আওয়ামী সন্ত্রাসিদের হামলা-নির্যাতন এবং তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন উর্দ্ধ গতির প্রতিবাদে উপজেলা সদর নজিপুর সরদারপাড়া মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ওয়াজেদ আলীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পত্নীতলা থানা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুর রহমান ছিরি, পত্নীতলা বিএনপির সাবেক সাঃসম্পাদক আব্দুল হামিদ, পত্নীতলা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাবেক সাঃসম্পাদক আবু সুফিয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল্লাহ-আল ফারুক, নওসাদ আলী, থানা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, আবু ইউসুফ, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক পত্নীতলা থানা যুবদল বায়েজিত রায়হান শাহিন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আঃ কাদের, থানা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-নেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit