বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রেমে পড়েছেন কৃতি শ্যানন ও প্রভাস? নয়া সমীকরণের গুঞ্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। এই সিনেমাতেই এক সঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবির সেটেই নাকি একে অপরকে মন দেওয়া-নেওয়া করেছেন নায়ক-নায়িকা।

বলিউডজুড়ে যেন প্রেমেরই মৌশুম! অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্রিকেটার শুভমন গিলের রসায়নের গুঞ্জনে যখন মত্ত সবাই, ঠিক এমন সময়েই আরও এক নায়িকার প্রেমে পড়ার খবর ঘিরে জোর চর্চা শুরু হল। নতুন প্রজন্মের নায়িকা কৃতি শ্যানন নাকি দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে হাবুডবু খাচ্ছেন!

২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। এই সিনেমাতেই এক সঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবির সেটেই নাকি একে অপরকে মন দেওয়া-নেওয়া করেছেন নায়ক-নায়িকা। তবে, এ ব্যাপারে কেউই মুখ খোলেননি।

সূত্রের খবর, ছবির শ্যুটিং চলাকালীন কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তারা। সেই নমুনা সম্প্রতি ‘কফি উইথ করন’ শো-য়ে দেখেছেন দর্শক। প্রযোজক-পরিচালক করন জোহরের ওই শোয়ে মজাদার মুহূর্তে প্রভাসকে ফোন করেছিলেন কৃতি। রিং হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কৃতির ফোন ধরেন প্রভাস। এর পর থেকেই দু’জনকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। প্রায়শই নানা প্রেমের গুঞ্জন বাতাসে ভাসে। সম্প্রতি তেমনই গুঞ্জনে ভেসে উঠেছে সারা ও শুভমনের নাম। একটি রেস্তরাঁয় এক সঙ্গে দেখা দিয়েছিল সারা-শুভমনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। সারা-শুভমনকে প্রেমের গুঞ্জনের মধ্যেই যে ভাবে কৃতি ও প্রভাসের নাম উঠে এল, তা নিয়ে সরগরম বি-টাউন।

সূত্রথ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit