শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

আমাদের পছন্দের যে তিনটি খাবার শরীরের জন্য বিষাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

স্বাস্থ্য ডেস্ক : সুস্থ থাকতে চাইলে সবচেয়ে জরুরি যে বিষয়টি নজরে রাখতে হয় আমাদের, সেটি হচ্ছে খাবার। প্রতিদিনের জীবনযাত্রায় আমরা ইচ্ছা বা অনিচ্ছাকৃত এমন অনেক খাবার গ্রহণ করি যা আমাদের শরীরের জন্য শুধু ক্ষতিকারকই নয়, একদম বিষাক্তও বটে! এমন তিন ধরনের খাবার আমরা নিয়মিত খাচ্ছি। এগুলো আমাদের শরীরকে বিষাক্ত করে তুলছে।

এমনকি ত্বক বিশেষজ্ঞ ও ডায়েটেশিয়ানরা বলছেন, নিয়মিত এই তিন ধরনের খাবারকে প্রাধান্য দিতে থাকলে ত্বকে বলিরেখা, ব্রণের মতো সমস্যা তো দেখা দেবেই, সঙ্গে রক্তের বিশুদ্ধতা নষ্ট হয়ে নানান রোগে আক্রান্ত হতে শুরু করে মানুষ।

শরীরে মেদ জমার পাশাপাশি রক্তে শর্করা আর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এই ৩টি মারাত্মক খাবার। জেনে রাখুন এগুলো সম্পর্কে।  

১. তেল, মশলা ও ঝালযুক্ত খাবার: রান্নায় তেল, মশলা ও ঝালকে প্রাধান্য দিলে ত্বকের পাশাপাশি শরীরে মারাত্মক ক্ষতি করে। নিয়মিত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নানা জটিল রোগে আক্রান্ত করার পাশাপাশি ত্বকে ব্রণ, র‌্যাশের সমস্যা দেখা দিতে শুরু করে।

kalerkantho২. কোল্ড ড্রিংকস ও অ্যালকোহল: এই দুই ধরনের পানীয়ই শরীরকে মারাত্মকভাবে ড্রিহাইড্রেট করে তোলে। যা ধীরে ধীরে আপনার ত্বকের ঔজ্জ্বল্য কেড়ে নেয়। পাশাপাশি অকালে ডেকে আনে বার্ধক্যও।

kalerkantho৩. ফাস্টফুড এবং ভাজাপোড়া: স্বাদে লোভনীয় হলেও অতিরিক্ত ক্যালোরিসম্পন্ন এসব খাবার শরীরে মুটিয়ে যাওয়ার ভাব নিয়ে আসে। আর অতিরিক্ত ওজনের জালে ফেঁসে আপনার জীবনকে আরও নানা রোগে বেঁধে ফেলতে থাকে এসব খাবার। তাই বিষের মতো তাৎক্ষণিক মৃত্যু না হলেও, কিছু বুঝে ওঠার আগেই এই ৩ খাবারের কারণে ধীরে ধীরে হঠাৎ মৃত্যুর ফাঁদে জীবন হারাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

kalerkanthoতাই সুস্থ থাকতে চাইলে এই খাবারগুলো গ্রহণ করা থেকে দুরে থাকুন।  

সূত্র : ইন্টারনেট

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit