সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

খোলা স্থানে প্রাকৃতিক কর্ম! শৌচাগার উপহার দিলেন আলবা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : নাইজেরিয়ার অঙ্গরাজ্য ওগুন স্টেটের ওগেরে রেমো সম্প্রদায়ের জন্য একটি পরিবেশবান্ধব শৌচাগার উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ডেভিড আলবা। রাজ্যটির সরকার অনেক দিন ধরেই খোলা জায়গায় মলত্যাগ বন্ধের জন্য প্রচার চালিয়ে আসছে। তার অংশ হিসেবে ডেভিড আলবা তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন উদ্যোগে যুক্ত হয়েছেন। এতে রিয়াল তারকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে দেশটির ফেডারেল সরকার।

পানিসম্পদমন্ত্রী সুলেমান আদামু গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, নাইজেরিয়াকে ২০২৫ সালের মধ্যে খোলা স্থানে মলত্যাগের অভ্যাস বন্ধ করার লক্ষ্যে পৌঁছতে হলে বেসরকারি খাতের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, বেসরকারি খাত এবং প্রবাসীদের সহায়তায় প্রয়োজনীয় সংখ্যক টয়লেট নির্মাণ সম্ভব হলে এই লক্ষ্য বাস্তবায়নে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

বেসরিকারি সহায়তায় নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘ক্লিন নাইজেরিয়া’ ক্যাম্পেইন চলছে। সুলেমান আদামু প্রবাসী নাইজেরিয়ানদের ব্যক্তিগতভাবে এই ক্যাম্পেইনে সহায়তা করার আহ্বান জানান। তিনি আরো জানিয়েছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ইতিমধ্যে অনেকগুলো এলাকায় খোলা স্থানে মলত্যাগের ঘটনা বন্ধ হয়ে গেছে। তিনি যোগ করেছেন, আলাবা এবং তার ফাউন্ডেশনের এ ধরনের প্রশংসনীয় প্রকল্প অনুসরণযোগ্য।

– দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit