শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের পর সুকেশের দেওয়া বাইক উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : ২০০ কোটি ভারতীয় রুপি পাচার মামলায় বড় ধরনের অগ্রগতির দাবি করছে দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ব্যবস্থাপক প্রশান্তকে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের দেওয়া বাইকটি তারা জব্দ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লিউ) জানায়, বৃহস্পতিবার প্রশান্তের কাছ থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তিনি (জ্যাকুলিন ফার্নান্দেজের ব্যাবস্থাপক প্রশান্ত) বলেছেন, সেদিন আমার জন্মদিন ছিল। আমাকে মোবাইলে সুকেশ চন্দ্রশেখর একটি ক্ষুদে বার্তা পাঠান। সেখানে তিনি জানান, জন্মদিনে তিনি আমাকে একটি বাইক উপহার দিচ্ছেন।  

প্রশান্ত বলেন, আমি উপহারটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সুকেশ বাইক এবং এর চাবি আমার কাছে রেখে চলে যান।

ইওডব্লিউর প্রধান বরীন্দ্র যাদব জানান, জ্যাকুলিনের মন জয় করতেই এমনটা করা হয়েছে। এখন পর্যন্ত দেওয়া প্রশান্তের বক্তব্য অনুযায়ী তিনি তাকে (সুকেশ) খুব বেশি সহযোগিতা করেননি। এমনকি প্রশান্ত এ-ও দাবি করেছেন যে, তিনি কখনোই ডুকাতি বাইকটিতে চড়েননি। এটা সেখানে রাখা ছিল। তিনি বারবার সুকেশকে সেটি ফিরিয়ে নিতে অনুরোধ করেন। তবে সুকেশ তা ফিরিয়ে নেননি।

বরীন্দ্র যাদব আরও বলেন, বৃহস্পতিবার আমরা বাইকটি জব্দ করেছি। 

পুলিশ জানায়, সুকেশের দেওয়া ডুকাতি বাইকটির দাম প্রায় ৮ লাখ ভারতীয় রুপি। জালিয়াতির অংশ হিসেবেই প্রশান্তকে বাইকটি দেন সুকেশ।

প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় জেলবন্দি ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে বারবার জিজ্ঞাসাবাদ করছে আইনশৃংখলা বাহিনী।

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit