শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অক্ষয়ের হেয়ার স্টাইলিস্টের মৃত্যু, পরিবারের দায়িত্ব নিলেন অভিনেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে তার স্টাইল ঝড় তোলে। অক্ষয়ের মতো চুলের স্টাইল করতে এগিয়ে আসেন যুবকরা। কিন্তু এর নেপথ্যে এতদিন যে মানুষটি ছিলেন, তিনি আজ নেই। প্রয়াত অক্ষয় কুমারের হেয়ার স্টাইলিস্ট মিলন যাদব। প্রায় ১৫ বছর ধরে অক্ষয়ের হেয়ার স্টাইলিস্ট ছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তার। মিলনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন অক্ষয়।

অক্ষয় লিখলেন, ‘তোমার অদ্ভুত হেয়ারস্টাইলের জন্য মানুষ তোমায় আলাদা করে চিনতে পারত। তোমার ওই হাসি, আমার চুল যেন ঘেঁটে না যায় সে বিষয়ে সব সময়ে সজাগ থাকতে তুমি। আমার হেয়ারড্রেসার, আমার ১৫ বছরের সঙ্গী ছিলে। তুমি নেই বিশ্বাস করতে পারছি না। মিস করব মিলন। ওম শান্তি।’

শুধু তাই নয়, পিঙ্কভিলায় প্রকাশিত খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই দায়িত্ব শেষ করেননি অক্ষয়। বরং মিলনের পরিবারের দেখভাল করার দায়িত্বও নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলিউডের আক্কি কুমার।

বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক ছবি ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, কিংবা হালফিলের ‘পৃথ্বীরাজ’। হিটের মুখ থেকে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়। আর তার উপর অক্ষয়ের উপর নিন্দুকদের অভিযোগ, তিনি ছবিতে অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমনকী, বলিউডের কানাঘুষোয় শোনা যায়, অক্ষয় নাকি রাজনীতিতে পা দিতেও প্রস্তুত!

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অক্ষয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে অক্ষয় স্পষ্ট জানান, আপাতত, ‘রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালই আছি।’

অক্ষয়ের কথায়, ‘আমি আমার সিনেমার কেরিয়ার নিয়ে দিব্যি আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি ছবিও প্রযোজনা করেছি। আসন্ন রক্ষাবন্ধন ছবি আমার খুব মনের কাছের। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই!’

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit