বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
২ বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম, কঠোর জেরার মুখে রিজওয়ানও আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা

লালমনিরহাটে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : সদ্য বহিস্কৃত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গার বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে তার সমর্থকদের রংপুরে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকরা। একই সঙ্গে মসিউর রহমান রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গা সমর্থকরা। এরই প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট জাতীয় পার্টির নেতাকর্মীরা  বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড়ে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে জেলা জাপা লালমনিরহাট। রংপুরে গতকাল (১৪ সেপ্টেম্বর) জি এম কাদেরের পুত্তলিকা দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে । এ নিয়ে লালমনিরহাটসহ জাপার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পরে উত্তেজনা।দলের অন্ত কন্দল প্রকাশ্যে আসায় অনেক প্রবীন সমর্থক ক্ষিপ্ত হয়ে উঠছে বহিস্কৃত জাপা নেতা রাঙ্গার উপর।

লালমনিরহাট পৌর জাতীয় পার্টি  সদস্য সচিব আলমগীর চৌধুরীর নেতৃত্বে কুশপুত্তলিকা দাহ শেষে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সদস্য সচিব মো. এ্যাডঃ নজরুল ইসলাম,ও লালমনিরহাট  জেলা শাখার ছাত্র সমাজ আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমূখ। এসময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit