বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান। লালমনিরহাট জপলা পরিষদ নির্বাচনে একমাত্র তিনিই মনোনয়ন কিনেছন। একমাত্র তিনিই এরই মধ্যে মনোনয়ন পত্রও দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  বিকেল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে শুধু একজনই মনোনয়নপত্র জমা দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান।  নির্বাচনে চেয়ারম্যান পদে আর কেউ অংশ না নেয়ায় তার পথ সুপ্রসন্ন হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। সেটিই জমা দিয়েছেন। আর কেউ কিনেনি ও জমাও দেননি। তাই বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।এদিকে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৬/১২/২০১১ হতে ৩০/১২/২০১৬খ্রি. চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ০৬/০১/২০১৭ হতে ২৫/০৪/২০২২খ্রি. প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৭/০৪/২০২২খ্রি. হতে অদ্যবধি দায়িত্বরত রয়েছেন।

কিউএনবি/অনিমা/১৫.০৯.২০২২/সন্ধ্যা ৭.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit